,

30 January 2022, 12:08 AM

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ভুমিকা প্রসংশার দাবী রাখে —–আবু তালেব মুরাদ

আপডেট টাইম : January 30, 2022 12:08 AM



শেয়ার করুন

আবীর মো. মুমিতঃ শুক্রবার সন্ধ্যায় কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাথে কুয়ারপার এলাকাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ফখরুল ইসলাম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল ইসলাম শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ।প্রধান অতিথির ভাষণে তিনি বলেন কুয়ারপার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কুয়ারপারের উন্নয়নে,এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যে ভাবে অবদান রেখে যাচ্ছে তা প্রশংসার দাবী রাখে।তিনি কুয়ারপার এলাকাবাসী, এক‌টি এলাকায় দুটি ওয়ার্ড অর্থাৎ ১১ ও ১২ ওয়ার্ডের সমস্যা থেকে সুরাহা লাভের জন্য সরকারের প্রতি আহবান জানান, আবু তালেব মুরাদ আশাবাদ ব্যাক্ত করে বলেন অচিরেই কুয়ারপারের এই দুটি ওয়ার্ডকে একটি ওয়ার্ডে রূপান্তরিত করা হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান সাহেদ গাজী, জাকির হোসেন জকন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহদাত আহমদ, রুহুল আহমদ আরিফ, শামীম আহমদ, আব্দুস সামাদ তুহেল, মোহাম্মদ আবুল খান, ছাব্বির আহমদ, হানিফ আহমদ,মুহিবুর আহমদ, মির্জা আমির হামজা রামিম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকী, হোসেন বক্স, শাকিল খান, ইমন ইবনে সম্রাজ প্রমুখ। কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ কুয়ারপার এলাকার কল্যাণে আগামীদিনের পরিকল্পনা তুলে ধরে বলেন,সবার সর্বাত্মক সহযোগিতায় আমরা এলাকাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হব। সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন আমরা প্রবাসে বাস করলেও আমাদের হৃদয় থাকে এলাকায় সুতরাং আমরা চাই দলমত নির্বিশেষে দেশের,সমাজের এমনকি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে।

এখানে উল্লেখ্য কুয়ারপার ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিবছর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের খৎনা কার্যক্রম, শিক্ষাসামগ্রী বিতরণ সহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

শেয়ার করুন