শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ ডিসেম্বর ২০২১, ১০:০৮ অপরাহ্ণ

দিরাই এসোসিয়েশন ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আপডেট টাইম : ডিসেম্বর ৫, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ



শেয়ার করুন

দিরাই এসোসিয়েশন ঢাকা’র (ডিএডি) দুই বছর মেয়াদী (২০২২-২০২৩) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সৈয়দ মনসুর আলমকে সভাপতি ও পিংকু রঞ্জন দাসকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
শনিবার রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুল কাদির চৌধুরী এবং নির্বাচন কমিশনার ব্যারিষ্টার মাহদীন চৌধুরী ও উমর ফারুক নবনির্বাচিত কমিটির নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। কমিটির সকল সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য কর্মকর্তরা হলেন- সহ-সভাপতি: অশ্মিনী কুমার বৈষ্ণব, মোহাম্মদ নুরেআলম সিদ্দিকী ও মোহাম্মদ হাবিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট সুমন পুরকায়স্থ ও মোজাম্মিল হোসেন। অর্থ ও পরিকল্পনা সম্পাদক মুয়ীদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এলতেফাত হুসাইন। দপ্তর ও প্রচার সম্পাদক রুহুল খান, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারুফ নূরী। সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রুহুল আমিন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুমিত পুরকায়স্থ। মহিলা বিষয়ক সম্পাদক শেখ ফৌজিয়া আক্তার। কার্যনির্বাহী সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার, বি এম জাকির, আলী মুর্শেদ খান, মোহাম্মদ আবদুল কাদির মাদানী, মোহাম্মদ শামসুদ্দীন, প্রদ্যুৎ কুমার তালুকদার ও মোঃ মুহিব উদ্দিন চৌধুরী তুহিন প্রমুখ

শেয়ার করুন