২২ জানুয়ারি ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৩ আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম জগন্নাথপুরে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি স্থানীয় পৌর পয়েন্টে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন বলে দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে সৈয়দ তালহা আলম জগন্নাথপুর বাজার এলাকায় দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন। গণসংযোগকালে তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছে দোয়া, ভালবাসা এবং ঈগল প্রতীকে ভোট কামনা করেন।
এ সময় এবি পার্টি জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক আলী আছগর ইমন, মাওলানা উজাইরুল হক, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ সাধারণ সম্পাদক লিটন মিয়া, ব্যবসায়ী আবদাল মিয়া, বাবুল দাস, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা শাহিনুর রহমান, মাওলানা আতিকুল ইসলাম, জাকির হোসেনসহ দলীয় কর্মী সমর্থক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।