বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ জানুয়ারি ২০২৬, ৭:২২ অপরাহ্ণ

সিলেটে ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপডেট টাইম : জানুয়ারি ২০, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনের মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সারোয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীদের মধ্যে সিলেট-১ আসনে এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে গণ অধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকি ও জামায়াতের ইসলামের মোঃ আব্দুল হান্নান, সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতের ইসলামের লোকমান আহমেদ ও এনসিপির নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসনে খেলাফত মজলিসের আলী হাসান ও এনসিপির মোঃ রাশেদ উল আলম, সিলেট-৫ আসনে জামায়াতের ইসলামের হাফিজ মোঃ আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ আসনে বিএনপির ফয়সাল আহমেদ চৌধুরী রয়েছেন।

শেয়ার করুন