6 January 2026, 11:35 AM
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) উপজেলার করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক জুবের সরদার এর পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সুনামগঞ্জ -২ (দিরাই -শাল্লা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী,উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।