,

25 February 2022, 12:49 PM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : February 25, 2022 12:49 PM



শেয়ার করুন

সিরিজ জয়ের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

এর আগে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তাই এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। অন্যদিকে, আফগানিস্তান চাইবে ম্যাচটি জিতে সিরিজ হার এড়ানো এবং সমতায় আনা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক) নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ উমরজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, ফারিদ আহমেদ ও ফজল হক ফারুকি

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন