,

17 August 2025, 12:01 AM

রাতে কোম্পানীগঞ্জ রোডে আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট টাইম : August 17, 2025 12:01 AM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : শনিবার দিবাগত  রাত ১১টায় সিলেটের কোম্পানীগঞ্জ রোডে আকস্মিক পরিদর্শনে যান সিলেটর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ। পরিদর্শনকালে তিনি পাথর পুনঃস্থাপন সংক্রান্ত বিষয়ে মাঠে উপস্থিত যৌথ বাহিনীকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)  মোঃ আনোয়ার উজ জামান এবং জেলা প্রশাসক কার্যালয়ের  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

শেয়ার করুন