রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ জুন ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের গুলিবিদ্ধ রাইয়ান আহমেদের জীবন সংকটে

আপডেট টাইম : জুন ১৮, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত রাইয়ান আহমদ বর্তমানে চিকিৎসার অভাবে চরম সংকটে জীবনযাপন করছেন। গত ৫ই আগস্ট সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনে পুলিশের গুলিতে তার মাথায় দুটি গুলি লাগে, যা মস্তিষ্কে আঘাত করে। তাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর তার অপারেশন করা হয় এবং বর্তমানে তিনি সাভারের সি আর পি হাসপাতালে চিকিৎসাধীন।

রাইয়ানের অবস্থা এখনও আশঙ্কাজনক। তার এক হাত এবং কোমর থেকে নিচে দুই পা প্যারালাইসড হয়ে গেছে। বারবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার দাবি জানানো হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সংগঠক শিব্বির আহমদ সরকারের কাছে জরুরি ভিত্তিতে রাইয়ানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বর্তমান সরকারের উচিত অতি দ্রুত সময়ের মধ্যে রাইয়ানকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

রাইয়ান আহমদের পরিবার ও সহযোগীরা আশঙ্কা প্রকাশ করছেন যে, দ্রুত উন্নত চিকিৎসা না পেলে তার অবস্থার আরও অবনতি হতে পারে। তাই তার জীবন বাঁচাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে জরুরি পদক্ষেপ কামনা করছেন তারা।

শেয়ার করুন