শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ মে ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ

জৈন্তাপুর সীমান্তে ৬৬ জনকে পুশ ইন, বিজিবির হাতে সকলে আটক

আপডেট টাইম : মে ২৮, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ



শেয়ার করুন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা ও শ্রীপুর দিয়ে ৫২ জন এবং ১৯ বিজিবি রাজবাড়ী বিওপি কর্তৃক ১৪ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি তাদেরকে আটক করে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানান, ২৮ মে বুধবার রাত ৩টা হতে ভোর ৪টার মধ্যে শ্রীপুর বিওপি কর্তৃক ৩২ জন ও মিনাটিলা বিওপি কর্তৃক ২০ জনকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির টহল টিম তাদের আটক করে। অপরদিকে, ১৯ বিজিবির জৈন্তাপুর রাজবাড়ী বিওপি ১২৮৬ ঘিলাতৈল সীমান্ত দিয়ে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করেছিল।

মিনাটিলা বিওপির দায়িত্বাধীন এলাকার ঝিংগাবাড়ি নামক স্থান থেকে ৬টি পরিবারের মোট ২০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এছাড়াও শ্রীপুর বিওপির দায়িত্বাধীন এলাকার জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে থেকে ৫টি পরিবারের মোট ৩২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ১৫ জন শিশু রয়েছে। এদের মধ্যে ১৯ জন কুড়িগ্রামের, ৯ জন যশোরের ও ৪ জন বাগেরহাটের বাসিন্দা।

অপরদিকে, ২৮ মে বুধবার ভোর আনুমানিক ৬টায় জৈন্তাপুর ইউনিয়নের ১২৮৬ ঘিলাতৈল এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ১৪ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করা হয়। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। ১৯ বিজিবির জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃত সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে, সীমান্তে নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন