১৪ এপ্রিল ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি: ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক মামলায় গ্রেফতার আসামী মোঃ মকছুদ আলী ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর পুর্ব পাড়া গ্রামের মোঃ সমসেদ আলীর পুত্র। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানিয়েছে, ছাতক থানায় দায়েরী মামলার (নং ১৫, তারিখ ১০.০২.২৫ ইং) এর আসামী মোঃ মকছুদ আলী (৩৮)। ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী, এসআই রহিম, এসআই আখতারুজ্জামান, এসআই গোলাম সারোয়ার এবং এএসআই মাসুদ বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার ১২ এপ্রিল বিকেলে লাকেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।