বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ মার্চ ২০২৫, ৫:০৭ পূর্বাহ্ণ

ছাতকে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবকলীগ নেতা রঞ্জন কুমার দাস গ্রেফতার

আপডেট টাইম : মার্চ ১৪, ২০২৫ ৫:০৭ পূর্বাহ্ণ



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতক সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রঞ্জন কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সাবরেজিষ্ট্রার অফিসের ডিড রাইটার, রঞ্জন কুমার দাস (৫০) ছাতক সদর ইউনিয়নের বাঊশা গ্রামের মতি লাল দাসের পুত্র।

ছাতক থানার এসআই মো. সিকান্দর আলী, এসআই রেজাউল করিম, এসআই মো. আশরাফুল, এএসআই সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ছাতক সাবরেজিষ্ট্রার অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.০২. ২০২৫ খ্রি এর সন্দিগ্ধ আসামী রঞ্জন কুমার দাস। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন