শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ



শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্ব ও আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের নিয়ে গঠিত নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন। অনুষ্ঠানে দলের সাংগঠনিক কাঠামো ও বিভিন্ন পদে নিয়োজিত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে আহ্বায়ক কমিটির ১৭১ সদস্যের তালিকা প্রকাশ করা হয়।

দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ১৬ জন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনুভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আতিক মুজাহিদ, আশরাফ উদ্দীন মাহাদী, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক ও হাসান আলী।

জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন ৩২ জন, যাদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মো. নিজাম উদ্দিন, আকরাম হুসেইন, এস এম সাইফ মোস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, ফরিদ উদ্দিন, মো. ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মো. মঈনুল ইসলাম (তুহিন), মুশফিক উস সালেহীন, জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, মোশফিকুর রহমান জোহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, আহনাফ সাইদ খান, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, মুনতাসির রহমান, গাজী সালাউদ্দীন তানভীর, তামিম আহমেদ ও তাহসীন রিয়াজ।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। এছাড়া যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন মোহাম্মদ আতাউল্লা, মাহমুদা মিতু, মোল্লা রহমাতুল্লাহ, এস এম শাহরিয়ার ও জোবারের আরিফ। দক্ষিণাঞ্চলের সংগঠক পদে রয়েছেন ২৬ জন, যাদের মধ্যে রয়েছেন আকরাম হোসাইন রাজ, হামজা মাহবুব, ওয়াহিদুজ্জামান, আসাদ বিন রনি, মোহাম্মদ রাকিব, আরমান হোসাইন, মো. রাসেল আহমেদ, মনজিলা ঝুমা, শওকত আলী, আশরাফুল ইসলাম সুমন, মুনতাসীর মাহমুদ, মিনহাজুল আবেদীন, সাকিব শাহরিয়ার, মেজবাহ কামাল মুন্না, সাকিল আহমাদ, ইমন সৈয়দ, আজিজুর রহমান রিজভী, আব্দুর রহমান, ফয়সাল আহমেদ, নয়ন আহমেদ, কাউছার হাবিব, রকিব মাসুদ, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, সানাউল্লাহ খান ও আরিফুল ইসলাম।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম। যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন সাইফুল্লাহ হায়দার, আলী নাছের খান, সাকিব মাহদী, আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা ও হানিফ খান সজীব। উত্তরাঞ্চলের সংগঠক পদে রয়েছেন ১৮ জন, যাদের মধ্যে রয়েছেন আসাদুল্লাহ আল গালিব, রাসেল আহমেদ, মেহেরাব সিফাত, ইমরান ইমন, আবু সাঈদ লিওন, ফরহাদ সোহেল, রফিকুল ইসলাম আইনী, আজাদ খান ভাসানী, দ্যুতি অরণ্য চৌধুরী, এস এম শোয়াইব, আব্দুল্লাহ আল মনসুর, মিয়াজ মেহরাব তালুকদার, মোস্তাক শিশির, নাহিদ উদ্দিন তারেক, শিরীন আক্তার শেলী, আবুল বাশার, আব্দুল্লাহ আল মুহিম ও প্রীতম সোহাগ।

দলের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন ১৪ জন, যাদের মধ্যে রয়েছেন মো. তারিকুল ইসলাম (যুব), আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুজ জাহের, মাজহারুল ইসলাম ফকির, গোলাম মোর্তজা সেলিম, আশেকীন আলম, জাহিদুল বারী, কৈলাশ চন্দ্র রবিদাস, ভীম্পাল্লী ডেভিড রাজু, শেখ মোহাম্মদ শাহ মঈনুদ্দিন, মারজুক আহমেদ ও সাদ্দাম হোসেন।

এছাড়া দলটির সদস্য পদে অভ্যুত্থানে আহত ও নিহত ব্যক্তিদের স্বজনসহ ৪৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন খোকন চন্দ্র বর্মন (আহত), মো. দুলাল খান (আহত), আব্দুল্লাহ শাফিল (আহত), কবির হোসেন (শহীদ জাবিরের বাবা), জারতাজ পারভিন (শহীদ আহনাফের মা), মো. আরিফুর রহমান তুহিন, মাহবুব আলম, মো. ফাহিম রহমান খান পাঠান, রাফিদ ভূঁইয়া, ইমরান নাঈম, মশিউর আমিন শুভ, আল আমিন শুভ, ওমর ফারুক, জোবায়ের হোসেন, আসাদুল ইসলাম মুকুল, ফিহাদুর রহমান দিবস, সাইদ উজ্জ্বল, আব্দুল্লাহ আল মুঈন, নাজমুল হাসান সোহাগ, ইমামুল হক রামিম, এস আই শাহীন, আসাদুজ্জামান হৃদয়, শ্যামলী সুলতানা জেদনি, তানহা শান্তা, মোস্তফা আল হোসেইন আকিল, কাউসার হাবিব, মশিউর রহমান, নেসার উদ্দিন, ইমরান শাহরিয়ার, আহসানুল মাহবুব জোবায়ের, নাহিদা বুশরা, আব্দুল্লাহিল মামুন নিলয়, আজাদ আহমেদ পাটওয়ারী, জাহিদুল ইসলাম সৈকত, ইমরান তুহিন, আবুল বাশার, আরজু আহমাদ, মোহাম্মাদ মনিরুজ্জামান, তাওহিদ তানজিম, তারিক আদনান মুন, তৌহিদ হোসেন মজুমদার, নফিউল ইসলাম ও নীলা আফরোজ।

জাতীয় নাগরিক পার্টির এই আত্মপ্রকাশ অনুষ্ঠান নতুন রাজনৈতিক অঙ্গনে তাদের অবস্থানকে সুদৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন