বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন নভোথিয়েটার, ঢাকা-এর উদ্যোগে সিলেটে এস্ট্রো বিজ্ঞান মেলা ২০২৫ আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা এবং সুধীসমাজের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার আব্দুল বাছিতের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তব্য দেন নভোথিয়েটার-এর পরিচালক নায়মা ইয়াসমিন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম, এমসি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোদাব্বির হোসেন, সিলেট সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আজাদ-উর-রহমান, সিলেট জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমা লতিফা শফি চৌধুরী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোঃ গোলাম রব্বানী, ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাধব রঞ্জন রায়, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশাদ, সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমেদ চৌধুরী, লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুর আহমদ, সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার, সরকারি অগ্রগামী বালিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম, আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ কুমার পাল প্রমুখ। মতবিনিময় সভায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন নভোথিয়েটার এর উপপরিচালক এবাদত হোসেন। সভায় বক্তারা সিলেটে নভোথিয়েটার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। এছাড়া আগামী এপ্রিল মাসে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয় অথবা এমসি কলেজে তিন দিনব্যাপী এস্ট্রো বিজ্ঞান মেলা আয়োজনের ব্যাপারে সুপারিশ প্রদান করেন বক্তারা। উক্ত বিজ্ঞান মেলায় গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা ও বিখ্যাত বিজ্ঞানীদের আবিষ্কার ও অবদান সম্পর্কে বিজ্ঞান আড্ডা অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। শুরুতে গত ২০২৪ এর নভেম্বর মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এস্ট্রো বিজ্ঞান মেলা সম্পর্কিত ভিডিও উপস্থাপন করা হয়।