বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ জুলাই ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ

সিলেট বিভাগীয় বৃক্ষ মেলায় শ্রেষ্ঠ হলেন জৈন্তাপুরের মনোয়ারা

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ



শেয়ার করুন

আমির উদ্দিন :গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট বিভাগীয় বৃক্ষ মেলা ও জাতীয় বৃক্ষ রোপন অভিযান সম্পন্ন হয়েছে।

সপ্তাহব্যাপি এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এতে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নার্সারিবিদ হিসাবে পুরস্কার পেয়েছেন ঐতিহ্যবাহী সুগন্ধা নার্সারি এর স্বত্বাধিকারী  জৈন্তাপুরের মনোয়ারা বেগম।

শেয়ার করুন