16 June 2023, 3:17 PM
নিউজ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নগরীর ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ,জননেতা আসাদ উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ কামাল আহমদ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিবুর রহমান সাবু, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আলম হোসেন আলম, মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম পারভীন, সিলেট জেলা কর আইনজীবী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম রিপন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ মনু, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন বাবু, মহানগর যুব মহিলা লীগের সহ-সভাপতি আফিয়া বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সরি বক্স, মহানগর ছাত্রলীগ নেতা রবি হাসান শুভ, কবির আহমদ, জায়েদ,ইমন আহমেদ প্রমুখ।