শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ জুন ২০২৩, ৬:০০ অপরাহ্ণ

গোলাপগঞ্জ থানা পুলিশের অভিযানে ০১ জন সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী সহ ৪ জন আসামী গ্রেফতার

আপডেট টাইম : জুন ৫, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য সঙ্গবদ্ধ অপরাধী গ্রেফতারে জেলা পুলিশ সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, ০৫ জুন ২০২৩খ্রিঃ তারিখ গোলাপগঞ্জ থানার এসআই/সৈয়দ জহির আলী, এসআই/একলাছ মিয়া, এএসআই/সমীরণ চন্দ্র দেব, এএসআই/ মোঃ হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোলাপগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১। পারিবারিক টাকা জারী-৪৮/১৮ মূলে সাজা পরোয়ানাভুক্ত আসামী সাজ্জাদুর রহমান, পিতা -মোঃ আব্দুল মছব্বির,সাং-হিলালপুর, ২। এমভি নং-৭২/২৩ মূলে পরোয়ানাভুক্ত আসামী বাহার উদ্দিন বাহার, পিতা -সিরাজ উদ্দিন মাষ্টার, সাং-পূর্বভাগ, ৩। জিআর পরোয়ানাভুক্ত আসামী লিপন আহমদ, পিতা- সুফি মিয়া, সাং- রফিপুর এবং ৪। গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-০১(০৫)২৩ এর তদন্তিপ্রাপ্ত আসামী জামিল আহমদ , পিতা- বদরুল আলম, সাং- বাঘা গোলাপনগর কান্দিগাও, সর্বথানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেটদেরকে গ্রেফতার করা হয় । আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন