,

12 May 2023, 3:25 PM

তরুণ নেতৃত্বে গঠিত হতে পারে নতুন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ কমিটি, এগিয়ে আলমগীর-নেহাল

আপডেট টাইম : May 12, 2023 3:25 PM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে সিলেট জেলা ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। করোনা মহামারি থেকে শুরু করে সিলেটে ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সহযোগিতা এবং অসহায় কৃষকের ধান কেঁটে ঘরে তুলে দেওয়ার কাজ করেছে সিলেট জেলা ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের দিক-নির্দেশনায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের যেকোনো প্রয়োজনে কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া নাজমুল-রাহেল সিরাজের দক্ষ পরিচালনায় দীর্ঘ প্রতীক্ষার পর প্রত্যেকটি উপজেলায় ছাত্রলীগের কর্মীসভা ও কমিটি অনুমোদন অব্যাহত আছে। জেলা ছাত্রলীগের নির্দেশনায় অনুমোদনকৃত উপজেলা ছাত্রলীগ কমিটি উপজেলার তৃণমূল পর্যায়ের ওয়ার্ড ও ইউনিয়নে কাজ চালিয়ে যাচ্ছে।

তাদের মধ্যে অন্যতম ছিলো জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মীসভা। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ কমিটি খুব শীঘ্রই অনুমোদন হতে যাচ্ছে। কমিটির নেতৃত্বে আসতে পারেন তরুণ ছাত্রলীগ নেতারা। জৈন্তাপুরে তরুণ নেতৃত্ব নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বয়সের কারণে কমিটির গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী পদ থেকে বাদ পড়তে পারেন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতারা।

অনুসন্ধান করে জানা যায়, অনুমোদনের অপেক্ষমান উপজেলা ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এগিয়ে রয়েছে তরুণ ছাত্রলীগ নেতাদের মধ্যে আলমগীর এইচ রায়হান ও নেহাল পাল। সভাপতি পদপ্রত্যাশী জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য মোঃ রফিক আহমদের ছেলে সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী আলমগীর এইচ রায়হান (২৭)। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রনধীর পালের ছেলে ও জৈন্তিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী নেহাল পাল (২৬)।

জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতাকর্মী জানান, আশাকরি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদনের অপেক্ষমান জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ কমিটি তরুণ নেতৃত্বের হাতে তুলে দিবেন। উপজেলার প্রত্যেক ছাত্রলীগের নেতাকর্মীরা ভালো কাজ করে যাচ্ছে। তবে দেখা যাচ্ছে উপজেলার মধ্যে তরুণ নেতৃত্বে এগিয়ে রয়েছে আলমগীর এইচ রায়হান ও নেহাল পাল। দেশ ও ছাত্রলীগের যেকোনো প্রয়োজনে উপজেলায় তাদের কার্যক্রম আমাদের মুগ্ধ করেছে। আমরা আশাকরি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের তরুণ ও যোগ্য একটি পূর্ণাঙ্গ নতুন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ কমিটি উপহার পাবো।

শেয়ার করুন