রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ এপ্রিল ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ণ

জাহান্নাম থেকে মুক্তি পেতে আমাদের মুত্তাকি হতে হবে —মাওলানা হাবিবুর রহমান

আপডেট টাইম : এপ্রিল ৬, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ



শেয়ার করুন

ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ইফতার মাহফিল বিশিষ্টজনদের উপস্থিতিতে সিলেটবাসীর মিলনমেলায় পরিণত হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ,সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা,ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সর্বোপরি সিলেটের বিশিষ্টজনদের নিয়ে বুধবার নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারের মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল।
হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও এজিএম এবং হেড অব বিজনেস ডেভেলোপমেন্ট মো: ওবায়দুল হকের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন শায়খুল হাদিস শায়েখ ইসহাক আল মাদানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান,
ডা:মোদাব্বির হোসাইন, আব্দুল কাদির খান,
ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অব) ডা: রুকনুল ইসলাম চৌধুরী ও হাসপাতালের ম্যানেজার (এডমিন) ও ইনচার্জ আলী হায়দার মো: তানভীর।

প্রধান আলোচক ইসহাক আল মাদানী হালাল-হারামের উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের সবাইকে হালাল রুজির তালাশ করতে হবে। মানুষের হক আদায় না করে যেমন মুত্তাকি হওয়া যায় না, তেমনই মুত্তাকি না হলে মৃত্যুর পর জান্নাতি হওয়া যায় না। তিনি বলেন জিনা, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে না পারলে এই রমজানের রোজা আমাদের জন্য কল্যাণকর হবে না। কাল কিয়ামতের দিন জান্নাত লাভের উসিলাও হবে না।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সিলেটবাসীর প্রিয় প্রতিষ্ঠান ইবনেসিনা হাসপাতাল ইফতার মাহফিলের আয়োজন করেছে। সিলেটের বিশিষ্টজনদের উপস্থিতিতে আমাদের এই ইফতার মাহফিল সিলেটবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি বলেন, রহমত মাগফিরাত ও নাযাতের মাস পবিত্র মাহে রমজান। আজ যেভাবে আমরা সারিবদ্ধভাবে এই মাহফিলে বসেছি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের পুলসিরাত পার করে এইভাবে জান্নাতে স্থান করে দেন। তিনি বলেন, রমজান মুত্তাকি ও পরহেজগার তৈরী করে। জান্নাতি হতে হলে আর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে মুত্তাকি হতে হবে।

শেয়ার করুন