বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ মার্চ ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ণ

জৈন্তাপুরে শিশু দিবস সাঁতার-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আপডেট টাইম : মার্চ ১৯, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: “শিশু দিবস সাঁতার-২০২৩” উপলক্ষে সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বেঙ্গল ডলফিন্সের অংশগ্রহণে লালাখাল জিরো পয়েন্ট টু সারিঘাট ব্রিজ ১০ কি.মি. সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

১৮ মার্চ (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় লালাখাল জিরো পয়েন্ট থেকে সাঁতার শুরু হয়। সাঁতারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ। বিকাল ০৪:০০ ঘটিকায় সারিঘাট ব্রিজ সংলগ্ন স্থানে সাঁতার সমাপ্ত হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে সারিঘাট ব্রিজ সংলগ্ন স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ বদরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক (চ:দা:) এস আই এম ফেরদৌউস আলম, সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন, সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুক আহমদ সহ প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সাঁতারে বিজয়ীরা হলেন- ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক (চ:দা:) এস আই এম ফেরদৌউস আলম (১ম), লালমনিরহাট জেলার মোঃ শহীদুল ইসলাম (২য়), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ কামাল হোসেন (৩য়)।

শেয়ার করুন