শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ ডিসেম্বর ২০২২, ২:২৭ পূর্বাহ্ণ

তরুণদের স্বপ্নের সারথী “কথাগার”

আপডেট টাইম : ডিসেম্বর ২১, ২০২২ ২:২৭ পূর্বাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :তরুণদের স্বপ্নের সারথী “কথাগার”।”প্রকাশ করো মনের অনূভুতি ” এ শ্লোগানকে ধারণ করে সোস্যাল মিডিয়ার অনন্য এক প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে এ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।

বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এ যুগে যে যেমন পারছে তেমন করেই নিজেকে কাজে লাগানোর চেষ্টা করছে। অবসর সময়কে পরিবর্তন করছে টাকা ইনকামের সোর্স হিসাবে আর সেই সোর্সটাকেই আরো বেশি এগিয়ে নিয়ে গেছে বর্তমান সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো।
যার মধ্যে ফেইসবুক ও ইউটিউব বহুল পরিচিত।

যেখানে বর্তমান তরুন-তরুনীরা নানা রকম কন্টেন্ট বানিয়ে রাতারাতি যেমন পাচ্ছে তারকা খ্যাতির তকমা তেমন করেই অর্জিত অর্থদিয়ে গড়তে পাড়ছে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ।

তেমনি সিলেট বিভাগের একজন তরুন কন্টেন্ট ক্রিয়েটর সাইফুল ইসলাম, যে “কথাগার” নামের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েট করে স্বপ্ন দেখছে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার।

সাইফুল মৌলভীবাজার সরকারী কলেজের একজন শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।ইতোমধ্যে সে ভিডিও ক্রিয়েটার হিসেবে সাড়া জাগিয়েছে। তার সৃষ্টিকর্মগুলো গতানুগতিক নয়, একটি নতুন ধারার নির্মাণশৈলী। লেখাপড়ার পাশাপাশি সে সৃজনশীল এ কাজগুলো করছে তার উদ্ভাবনী শক্তি ও প্রতিভা দিয়ে।

তার কন্টেন্ট গুলো মূলত অনুপ্রেরণা মূলক যার মাধ্যমে সে প্রতিনিয়ত চেষ্টা করে অন্যান্য তরুন-তরুনীকে নিজের পায়ে দাঁড়ানোর মতো মনোভাব তৈরীতে সাহায্য করতে।

এছাড়াও সপ্তাহে একদিন বিভিন্ন অতিথিদের অংশগ্রহণে “গল্পটা আমারই ” শিরোনামে ফেইসবুক ও ইউটিউব লাইভ অনুষ্ঠানের মাধ্যমে মানুষদেরকে তাদের স্বপ্ন পূরণে উজ্জীবিত করার চেষ্টা করে।

সে এটা বিশ্বাস করে পরিশ্রমী আর আত্নবিশ্বাসী হলে নিজের স্বপ্নের লক্ষ্যে ঠিক পৌঁছানো যায়।

শেয়ার করুন