শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ ডিসেম্বর ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ

সিলেট নগরীতে SSD উদ্যোগে “Science Olympiad-2022” সম্পন্ন

আপডেট টাইম : ডিসেম্বর ১১, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ



শেয়ার করুন

সোসাইটি ফর স্টুডেন্ট ডেপলাপমেন্ট সিলেট মহানগরীর উদ্যোগে ”Science Olympiad-2022″ অনুষ্ঠিত হয়েছে।

বিগত ০৯ ডিসেম্বর ২০২২ (শুক্রবার) সিলেটের সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে উক্ত সাইন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

উক্ত অলিম্পিয়াড পরীক্ষায় নগরীর বিভিন্ন ইংলিশ মিডিয়াম ও ভার্সনের স্কুল ও কলেজের ৬ষ্ট শ্রেণী থেকে ১২তম শ্রেণীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডের পরীক্ষার হল পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. আব্দুল্লাহ ও আনন্দনিকেতন স্কুল এন্ড কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান জয় জয়ান্তি দও ও বাংলা বিভাগের প্রধান জিয়ারিন ইসলাম চৌধুরী।

তাছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শক করেন
এসএসডির কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল হান্নান এবং এসএসডির সিলেট মহানগরীর ভাইস চেয়ারম্যান সিদ্দিক আহমদ।তাছাড়া সিলেট নগরীর উপদেষ্টা জাকির ইবনে মানিক বখত, শেখ সাজু আহমেদ, ও ডা. মুবিনুল ইসলাম।

অলিম্পিয়াড পরীক্ষার সার্বিক তত্বাবধান করেন এসএসডি সিলেট মহানগর এর পরিচালক জহুরুল ইসলাম, সহকারী পরিচালক জাবেদ হোসেন এবং সহকারী পরিচালক রেজাউল করিম সোহেল। এছাড়াও ফাহাদ জামান,মাহফুজ বিন ওলি, মুয়াজ কামাল সাদি, সাদমান সাকিব প্রমুখ ছাড়া স্কুল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০১৪ সাল থেকে দীর্ঘ ৮ বছর ধরে এসএসডি কর্তৃক অনুষ্ঠিত হয়ে আসছে সায়েন্স অল্পিপিয়াড পরীক্ষা। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার অনুষ্ঠিত হয় “Science Olympiad-2022”

শেয়ার করুন