আজ শনিবার বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে গণতন্ত্রহীনতা, দূর্নীতি, লুটপাট, সিন্ডিকেট ব্যবসা, দ্রব্যমূল্যের উর্ধগতি ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলার আহবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্য কমরেড নিরঞ্জন দাশ খোকনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা আসলাম খান, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান, সিলেট বিভাগীয় সমণ্বয়ক কমরেড আনোয়ার হোসেন সুমন, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক কমরেড দেবব্রত পাল মিন্টু,খেলাঘর সিলেটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সহসাধারণ সম্পাদক শাহজাহান কবির শাকিল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহবায়ক কমরেড মনীষা ওয়াহিদ, ছাত্র ইউনিয়ন নেতা কমরেড হাছান বখত চৌধুরী কাওছার, শাহীনুর রহমান, কামরান আহমদ মিজু প্রমুখ।
গণতন্ত্রহীনতা ও সরকারের ফ্যাসিবাদী আচরণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দুর্নীতি, লুটপাটতন্ত্র, সিন্ডিকেট ব্যবসা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, নারী নির্যাতন, জ্বালানি তেল – সার – বিদ্যুৎ – গ্যাসের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের উপর অব্যাহত নিপীড়ন – নির্যাতনের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান বলেন, এই সরকারের সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা রাতের অন্ধকারে লুটে নেয়। আন্তজার্তিক বাজারে যখন তেলের দাম কমে, আমাদের দেশে তখন বাড়ে। আমরা যখন প্রতিবাদ করি, আন্দোলন করি তখন এই ভোট ডাকাত সিন্ডিকেটবাজ সরকার পোষা গুণ্ডাবাহিনী লেলিয়ে দেয়। এই অগণতান্ত্রিক দুঃশাসনে জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। জনগণের মতপ্রকাশের অধিকার খর্ব করা হয়েছে। একদিকে মানুষ দিন দিন আর্থিক সংকটে আক্রান্ত হয়ে মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হচ্ছে, নিন্মবিত্ত সর্বহারা হচ্ছে। অপরদিকে কোটিপতির সংখ্যা দিন দিন বাড়ছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য জনগণকে অতীতের ন্যায় রাজপথে নেমে আসতে হবে। কমিউনিস্ট ও বাম প্রগতিশীল রাজনৈতিক শক্তির নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে এই দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। জনগণ রাজপথ দখল করলে দূর্নীতিবাজ এই সরকার পালানোর পথ পাবে না। গণআন্দোলনের মাধ্যমে গদির পরিবর্তনের সাথে সাথে নীতিরও পরিবর্তন ঘটাতে হবে। পুঁজিবাদী ধারার সরকার বিগত পঞ্চাশ বছর দেশ শাসন করেছে, এই ধারার সরকারের পরিবর্তন ঘটিয়ে সমাজতন্ত্রের লক্ষ্যে, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার ধারায় দেশকে নিয়ে যেতে হবে। এই আন্দোলন কে অগ্রসর করার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আন্দোলনের সাথে জনগণকে সম্পৃক্ত হতে হবে। “