শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ মে ২০২২, ২:১৫ অপরাহ্ণ

বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবির

আপডেট টাইম : মে ১৮, ২০২২ ২:১৫ অপরাহ্ণ



শেয়ার করুন

জৈন্তাপুর উপজেলার পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্র শিবির। উপজেলা শাখা সভাপতি মহসিন আলমাসের নেতৃত্বে ছাত্র শিবিরের বিশাল টিম ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নাজমুল হাসান শিকদারের নির্দেশনায় শিবির কর্মীরা অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন ‌।এতে সার্বিক সহযোগিতা করছেন উপজেলা ছাত্রশিবিরের প্রাক্তন নেতৃবৃন্দ। ছাত্র শিবিরের ত্রাণ কার্যক্রম এ অংশ নেয়া টীম গুলো বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিচ্ছেন। নৌকা,মোটরবাইক,মিশুক কিংবা পায়ে হেঁটে তারা একাজ করছেন। এছাড়া তারা পানিবন্দী মানুষদের আশ্রয়কেন্দ্রে পৌঁছানো, গবাদিপশু স্থানান্তর ইত্যাদি কাজেও অংশ নিয়েছেন। উপজেলার নিজপাট, জৈন্তাপুর ও দরবস্ত ইউনিয়নে তাদের বেশ তৎপরতা চোখে পড়ার মতো। উপজেলা ছাত্রশিবির সভাপতি মহসিন আলমাস জানান, আমরা জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ, লামাবস্তি, পাগলা হাটি, বাউরভাগ গ্রামে ইতোমধ্যে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি। দরবস্ত ইউনিয়নের গর্দনা, হাজারী সেনগ্রাম, কাঞ্জর গ্রামে ত্রাণ পৌঁছানোর কাজ চলছে। উপজেলার বিড়াখাই,ময়াখাই এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে পৌছে দেওয়ার জন্য কাজ করছি। তিনি ভয়াল এ বন্যায় হাজারো পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে সরকারসহ বিত্তবানদের আহবান জানিয়েছেন।

শেয়ার করুন