,

16 April 2022, 6:05 PM

বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট টাইম : April 16, 2022 6:05 PM



শেয়ার করুন

বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্বনাথের রামপুরে সুবেদার বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক এম.পি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন বীর বিক্রম আব্দুল মালেক আমাদের গর্ব ও অহংকারের ধন। জাতির এ শ্রেষ্ঠ সন্তানরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর দর্পে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন বলেই আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উপহার পেয়েছি।
তিনি আরও বলেন বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে অতীতের ন্যায় এবারও গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। এভাবে সকল বিত্তবানরা নিজ নিজ এলাকার গরিব অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।
মুজিবুর রহমানের সভাপতিত্বে ও তফজ্জুল হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আরশ আলী গণি, মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সমাজসেবী সিরাজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর বিক্রম আব্দুল মালেক এর সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় কমান্ডের আহবায়ক সাজিদুর রহমান সোহেল।
অনুষ্ঠানে এলাকার ১২২ পরিবারের মধ্যে ২২ কেজি করে চাউল, ডাল, তেল, আলু, পেয়াজসহ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

শেয়ার করুন