বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ মার্চ ২০২২, ৯:৪৯ অপরাহ্ণ

প্রার্থনা-সঙ্গীত

আপডেট টাইম : মার্চ ২৩, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ



শেয়ার করুন

রহম কর বৃষ্টিদ্বারা…

কথা: আজাদ ইবনে ছানাওর

আল্লাহ আল্লাহ আল্লাহ আমার আল্লাহুতা’লা
গোনার জন্য ছিঁড়ো না গো রিজিকের মালা
রহম কর বৃষ্টিদ্বারা হে-মালিক-আ’লা।

এই মাটি আজ মরুভূমি শুকনো বালুচর
ধুলোবালির বইছে হাওয়া কঠিন কষ্টকর
বে-জবান এই পৃথিবীটার বুক পুড়ে কালা।
রহম কর বৃষ্টিদ্বারা হে-মালিক-আ’লা।। ঐ

সোনার ক্ষেতে খরার আগুন মরো মরো ভাব্
কৃষক-শ্রমিক কাঁদছে বসে— পূর্ণতার অভাব।
চারিদিকে হাহাকারের বিষধর জ্বালা
রহম কর বৃষ্টিদ্বারা হে-মালিক-আ’লা।। ঐ

এই জগতে ওই জগতে সবই তোমার দান
সব জগতে তুমি আল্লাহ অসীম দয়াবান
আমার জীবন কোরবানি হোক তোমাতে আল্লাহ
রহম কর বৃষ্টিদ্বারা হে-মালিক-আ’লা।। ঐ

তুমি ছাড়া নাই গো মা’বুদ হে-আল্লাহতা’লা
নুর-মুহাম্মদ রাসুল তোমার হাবিবে আ’লা।
সবগোনাহো ক্ষমা করে ভাগ্যে দাও ভালা’
রহম কর বৃষ্টিদ্বারা হে-মালিক-আ’লা।। ঐ
__________________________________
রচনাকাল: ২৩|০৩|২০২২: খ্রিস্টাব্দ।

শেয়ার করুন