27 October 2026, 9:12 PM
বিশ্বনাথ প্রতিনিধি :
যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় তাঁদেরকে অভিনন্দন জানিয়ে বিশ্বনাথে আনন্দ সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
মনোনীতরা হলেন – যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার সাধারণ সম্পাদক মো: এনামুল হক, বার্নলি শাখার সভাপতি আব্দুস সালাম জুনেদ, ইস্ট লন্ডন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার আহমদ, খালেদুজ্জামান চৌধুরী এবং সহ সাধারণ সম্পাদক আহমদ আল মিজান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ মাগরিব বিশ্বনাথ পুরান বাজারস্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমেদ প্রবেলের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, আব্দুল কাইয়ুম ও নুর উদ্দিন সামি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ টিপু।
সভায় বক্তারা বলেন, “প্রবাসের মাটিতে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে যুক্তরাজ্য যুবদলের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বনাথের যোগ্য ও ত্যাগী নেতৃবৃন্দ প্রবাসে মূল্যায়িত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।”
এসময় আরও উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক রহিম আলী, লামাকাজি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, যুগ্ম সম্পাদক সাকিব আহমদ ও রুমন আহমদ, অলংকারী ইউনিয়ন ছাত্রদল নেতা খালেদ আহমদ, আজাদ আলী, পৌর ছাত্রদল নেতা ইমন আলী, আসাদ আহমদ, ফয়সল, এমরান, শিপু, আরিফ আলী, সুলতান প্রমুখ।
পরে আনন্দঘন পরিবেশে কেক কেটে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়।