,

2 September 2026, 3:55 AM

সিলেটে UYBDS এর তারুণ্যের মানবিক জাগরণ ২০২৬ অনুষ্ঠিত

আপডেট টাইম : September 2, 2026 3:55 AM



শেয়ার করুন

মানবিকতার পথে তরুণদের উৎসাহিত করা এবং স্বেচ্ছায় রক্তদানের মহৎ উদ্যোগকে আরও বেগবান করার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের মানবিক জাগরণ ২০২৬’।

ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে গত ২৯ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোঃ ছালিম আহমদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সংগঠনের উপদেষ্টা প্রশান্ত লিটন, উৎফল বড়ুয়া, মশিউর রহমান চৌধুরী, দুধওয়ালার কো-ফাউন্ডার শাকিল জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। তরুণ সমাজকে রক্তদানের পাশাপাশি সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে আরও বেশি উৎসাহিত করতে হবে। একটি ব্যাগ রক্ত যেমন একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে, তেমনি তরুণদের সম্মিলিত মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাফিজ তাইয়েব হাসান রুতবা, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হাম্মাদ বীন আনিছ সরকার, অফিস বিষয়ক উপ-সম্পাদক সাইয়ান আহমদ চৌধুরী, সদস্য ইমদাদ ইভান, ফাহিম আরিফ, আহমদ মারজান ও সুমাইয়া বাহার শিমুসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার পাশাপাশি নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়ে তরুণদের স্বেচ্ছায় রক্তদান ও সমাজসেবায় আরও সক্রিয় করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন