১৫ জুন ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
সিলেটের কানাইঘাট উপজেলার চতুল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৪ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর বিভিন্ন বিধান লঙ্ঘনের অপরাধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে চারটি মামলায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আরোপিত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এছাড়া কানাইঘাট উপজেলার মোট ১১টি ফার্মেসি পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় ঔষধ সংরক্ষণ, বিক্রয় এবং লাইসেন্স সংক্রান্ত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।