28 February 2026, 2:16 AM
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশিষ্ট রাজনীতিবিদ এম এ কাহারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি পৌর শহরের ইসহাকপুর গ্রামে এম এ কাহারের নিজ বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেন।
ইফতারের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এম এ কাহারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা এম এ কয়েছের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর জিতু মিয়া, বিএনপি নেতা শাহিনুর রহমান, রুহেল আহমদ রাজা, সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া, সুহেল হোসাইন, জুয়েল আহমদ ও ইউসুফ আলী লালনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবিদুর রহমান।
আয়োজক এম এ কাহার বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিলটি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা বলেন, ধর্মীয় ও সামাজিক এমন মিলনমেলা পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।