,

28 January 2026, 8:36 AM

গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা, কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতি জয়নাল আবেদীনের

আপডেট টাইম : January 28, 2026 8:36 AM



শেয়ার করুন

গোয়াইনঘাট (সিলেট):

সিলেট-৪ আসনে দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে বেকারত্ব নিরসনে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বৃহত্তম জৈন্তিয়া র মহালসহ জলকরগুলো জনগণের স্বার্থে পুনরুদ্ধার করে জনসাধারণের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার লাফনাউট বাজারে পূর্ব আলীরগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন বলেন, এলাকার সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি দাবি করেন, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে গোয়াইনঘাটসহ পুরো আসনের জনগণের জীবনমান উন্নত করা সম্ভব।

উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আরিফুল ইসলাম ও সাদিকুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জেলা পেশাজীবী ফেডারেশনের সহসভাপতি কৃষিবিদ সাইদুর রহমান, জেলা শিবিরের সভাপতি আবু আইয়ুব, জেলা শিবিরের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসাইন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহমেদ আল মাসুদ, যুবনেতা জালাল উদ্দীন, মাওলানা রাসেল আশরাফী এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় উপস্থিত নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন