বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ

জৈন্তাপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা: দুর্নীতিমুক্ত প্রশাসনের অঙ্গীকার জয়নাল আবেদীনের

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

ইমাম উদ্দিন:জৈন্তাপুর প্রতিনিধি

সিলেট-৪ সংসদীয় আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) থেকে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন, আমি আমার মাটি ও মানুষকে বিজয়ী করতেই নির্বাচনে অংশ নিয়েছি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক বটতলা ইরাদেবী মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে আসনের অন্তর্ভুক্ত তিনটি উপজেলার সব সরকারি অফিস-আদালতকে দুর্নীতিমুক্ত করা হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন,আপনারা আপনাদের সন্তানকে বিজয়ী করতে মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী মেম্বার, দরবস্ত ইউপির প্যানেল চেয়ারম্যান বশির উদ্দিন, নূর মিয়া, মোস্তফা কামাল চৌধুরী, এনসিপি নেতা নজরুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আজমল হক, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদারসহ আরও অনেকে

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনের ২৭টি ইউনিয়নের ১৭২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন।

শেয়ার করুন