26 December 2025, 3:54 PM
দিরাই প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২( দিরাই-শাল্লা) আসন থেকে প্রতিদ্বন্দিতা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) সকাল ১১টার দিকে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোহাম্মদ শিশির মনির।
এসময় তাঁর সাথে ছিলেন,প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীরমুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস,জামায়াতে ইসলামীর দিরাই উপজেলা আমীর আব্দুল কদ্দুস, আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস,রাবেয়া মনির, সুষমা পাল,শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াসহ আট দলীয় জোটের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষ শিশির মনির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আমরা চাই দিরাই শাল্লায় একটা ফ্রি ফেয়ার এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।
সকলের অংশগ্রহণে একটা অবাদ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমার বিশ্বাস।নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির বলেন প্রশাসন যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সর্বাদা সচেষ্ট থাকে।
কারো মনে যেন কোন ভয়ভীতি না থাকে নির্বাচনে সেই পরিবেশ প্রশাসনকে সৃষ্টি করতে হবে।