24 January 2026, 8:10 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে আমার বাংলাদেশ এবিপার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। দলীয় সূত্র অনুযায়ী, জনসমর্থন আদায়ে তিনি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং নারী পুরুষ সবার কাছে ভোট প্রার্থনা করছেন।
এরই অংশ হিসেবে শনিবার ২৪ জানুয়ারি দিনব্যাপী তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার, মিলিক, শুকলাম্বরপুর, কলম্বরপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোট ও দোয়া কামনা করেন বলে সংশ্লিষ্টরা জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন এবিপার্টি জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক আলী আছগর ইমন, আলী আহমদ, বাবুল দাস, মাওলানা এরশাদ হাবিব, ইউপি সদস্য খুর্শেদ আলম, শাহ ফুজায়েল আহমদসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের এবিপার্টির নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে দলীয় সূত্র জানায়, প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল প্রতীকের সমর্থনে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের উলুকান্দি ও খালিশাপাড়া গ্রামে এবিপার্টির মহিলা বিভাগের নেতৃবৃন্দও গণসংযোগ করেন।
ক্যাপশন
জগন্নাথপুরে মানুষের বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন এবিপার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম
ক্যাটাগরি: রাজনীতি
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনায় জগন্নাথপুর উপজেলা এবিপার্টির নিন্দা
আমার বাংলাদেশ এবিপার্টির জেনারেল সেক্রেটারি এবং বরিশাল ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দ্বিতীয়বার হামলার শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এ ঘটনায় এবিপার্টি জগন্নাথপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নিন্দা জানান এবিপার্টি জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক আলী আছগর ইমন, আলী আহমদ, বাবুল দাস, মাওলানা এরশাদ হাবিব, শাহ ফুজায়েল আহমদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।