,

17 February 2026, 2:19 PM

শপথ নিচ্ছেন আরিফুল হক চৌধুরী, এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা

আপডেট টাইম : February 17, 2026 2:19 PM



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক : সিলেট-৪ আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মঙ্গলবার শপথ গ্রহণকে সামনে রেখে এক বিবৃতিতে তিনি সিলেট-৪ আসনের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট-৪ আসনের মাটি ও মানুষের সাথে তার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। তিনি উল্লেখ করেন, এই অঞ্চলের মানুষের আবেগ, অধিকার এবং উন্নয়নের লড়াইয়ে তিনি অঙ্গীকারবদ্ধ। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সাধারণ মানুষ তাকে যেভাবে আপন করে নিয়েছেন, তার জন্য তিনি ঋণী।

এলাকার মানুষের প্রতি বিশেষ বার্তায় তিনি বলেন, সিলেটের পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে একটি সুদূরপ্রসারী পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, এই বিজয় শুধুমাত্র দলের প্রার্থীদেরই নয়, এটি পুরো সিলেট বিভাগের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের ও দায়িত্ববোধের বিষয়। ইনশাহ আল্লাহ, আমি প্রতিজ্ঞা করে বলছি, আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়নের চিত্র দেখতে পাবেন।

শেয়ার করুন