,

23 August 2026, 9:41 PM

সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : August 23, 2026 9:41 PM



শেয়ার করুন

‘ সৎ পথের পথিকরা’ সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন, সিলেট-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স হলে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি আয়শা সিদ্দিকা প্রিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিজা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমেদ,জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাঃ এম. এ. জাবেদ খান।অতিথিবৃন্দ সংগঠনের সকল সদস্য কে যারা মানবতার শ্রেষ্ঠ কর্মে নিজেদের সম্পৃক্ত করেছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।সমাজ উন্নয়নে তাদের পথচলা আরো সুগম হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সিলেট ও সিলেটের বাহিরের ১০টি সামাজিক ও মানবিক সংগঠন, ১০ জন স্বেচ্ছাসেবী নার্স ও মিডওয়াইফ স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।একই সাথে সংগঠনের সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক কাকলি বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়। যিনি প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত আছেন এই সংগঠনে।

সংগঠনের সভাপতি আয়েশা সিদ্দিকা প্রিয়া অদম্য এক নারী।ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সমাজে নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মাঝেও মানবতার জয়গান গেয়ে যাচ্ছেন। সমাজে আমরা অনেকেই অনেক কিছুর গান গাই,কিন্তু মানবতার গান গাইতে পারি না। জীবনের গান গাইতে পারি না।নতুন প্রজন্মের দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প প্রিয়া,কাকলি,লিজা তা দেখিয়ে দিয়েছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক লিজা আক্তার। এতে আরো বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক কাকলি বেগম, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।

শেয়ার করুন