শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ

লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবন পরিদর্শন করলেন ড. সৈয়দ রাগীব আলী ও উপাচার্য

আপডেট টাইম : মার্চ ৭, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

বুধবার (০৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় এ পরিদর্শনকালে ড. সৈয়দ রাগীব আলী ভবনটির কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ হলে শিক্ষার্থীদের ক্লাসরুমের স্বল্পতা দূর হবে এবং শিক্ষকদের পাঠদান সহজতর হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন