শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ মার্চ ২০২৬, ৫:২১ পূর্বাহ্ণ

বিশ্বনাথে সাবিলিল্লাহ্ প্রজেক্টের উদ্যোগে সংবর্ধনা ও নগদ অর্থ বিতরণ

আপডেট টাইম : মার্চ ১, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেটের বিশ্বনাথে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সাবিলিল্লাহ্ প্রজেক্টের উদ্যোগে সংবর্ধনা প্রদান ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্যের সেন্ট পিটারস ও আশফোর্ড হাসপাতালের রেজিস্ট্রার এবং বিশ্বনাথের কৃতিসন্তান ডা. আতাউর রহমানকে বর্ণাঢ্য সংবর্ধনা জানানো হয়। পরে সংগঠনের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী দানশীল ব্যক্তিত্ব হাজী আলমাছ আলীর অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় সাড়ে চারশত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

সাবিলিল্লাহ্ প্রজেক্টের বাংলাদেশ শাখার টিম প্রধান আজম আলীর সভাপতিত্বে এবং লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি ডা. আতাউর রহমান। প্রধান আলোচক ছিলেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব মুফতি একেএম মনোওর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সালিশ ব্যক্তিত্ব মজিরুল ইসলাম তকবির মিয়া, শহীদ সুলেমানের ছোট ভাই মাওলানা বুরহান হোসেন, আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, সাংবাদিক মো. শাহিন উদ্দিন, ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহমদ ও বশির উদ্দিন এবং সংগঠক ফখরুল ইসলাম।

বক্তারা হাজী আলমাছ আলী ও ডা. আতাউর রহমানের মানবসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। তারা এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।

অনুষ্ঠানে সাবিলিল্লাহ্ প্রজেক্টের বাংলাদেশ শাখার সদস্য ফজলু মিয়া মেম্বার, মাশহুদ মিন্টু, ইউসুফ আলী, রাকিব আহমদ রুবেল, মাসুক আহমদ, আব্দুল মজিদ, মনসুর আলী, খায়রুল আমীন, নুরুল জামান, সুলতান আহমেদ, হোসাইন আহমদ, আহমদ আলী, বুরহান উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কামাল বাজার আউটলেটের ইনচার্জ আনোয়ার হোসেন।

সমাজের অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফোটাতে এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার চর্চাই পারে একটি সহমর্মী সমাজ গঠনে শক্ত ভিত্তি তৈরি করতে।

শেয়ার করুন