,

17 February 2026, 8:49 PM

কোম্পানীগঞ্জে ১২২৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

আপডেট টাইম : February 17, 2026 8:49 PM



শেয়ার করুন

সিলেটের কোম্পানীগঞ্জে ভোররাতে অভিযান চালিয়ে ১২২৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ ফেব্রুয়ারি ভোর রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ০১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নভাগী এলাকায় মৃত আব্দুল মালিকের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার চন্দ্রগাম গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) এবং মানিকগঞ্জের হরিরামপুর থানার হালিয়াঘাট গ্রামের মৃত খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা (৩৪)। বর্তমানে রুবেল ঢাকার মুগদা থানার ৪৩/এ বাসা নম্বরের ৪নং ওয়ার্ডে এবং সাগর মোল্লা যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কাঠেরপুল এলাকায় অনুখানের বাড়িতে বসবাস করেন। তাদের হেফাজত থেকে এসব মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর ১৪, তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬) রুজু করে গ্রেফতার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন