26 December 2025, 11:51 PM
ড. মো: আমিনুর রহমান একজন তরুণ অর্থনীতিবিদ। বর্তমানে দক্ষিণ কোরিয়ার গাংসো ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করার পর উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান। সেখানে মাস্টার্স এবং পিএইচডি সম্পন্ন করার পর একই দেশে শিক্ষকতা পেশায় হিসেবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
বিদেশে থাকা স্বত্ত্বেও দেশপ্রেমে উদ্ধুদ্ব হয়ে স্বেচ্ছাস্রমের মাধ্যমে তিনি কোরিয়ানদের মাঝে বাংলা ভাষা শিক্ষা প্রদানে অবদান রাখেন। যার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ এম্বেসি ইন কোরিয়া তাঁকে সম্মাননা স্মারক প্রদান করে।
শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশের শ্রম-বাজার এবং অর্থনীতি নিয়ে গবেষণা করেন এবং নিয়মিত রেমিট্যান্স প্রেরণ করেন।তাঁর এই কাজে জেলা প্রশাসন,সিলেট তাঁকে প্রবাসী সম্মাননা প্রদান করছে আগামীকাল। জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সম্মাননা গ্রহণ করবেন তাঁর গর্বিত পিতা সিলেট জজ কোর্টের পিপি মো: মুহিবুর রহমান এবং মাতা রেহানা ফেরদৌস চৌধুরী।