15 December 2025, 2:22 PM
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান-এর সাথে সিলেটে কর্মরত বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের এক মতবিনিময় সভা গত ১২ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যা ৮:০০ ঘটিকায় সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী, অধ্যক্ষ, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ,মো: সারওয়ার আলম,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট, ডঃ মাহবুবুর রহমান, উপ-পরিচালক, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ মোহাম্মাদ নূরে আলম শামীম, বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত), বিভাগীয় পরিচালকের কার্যলয়, ডাঃ মুহাম্মদ আমিনুল হক সরকার, তত্ত্বাবধায়ক, হবিগঞ্জ সদর হাসপাতাল, তন্দ্রা প্রণয় কান্তি দাশ, তত্ত্বাবধায়ক, মৌলভীবাজার সদর হাসপাতাল, ডাঃ মুহাম্মদ মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক, সুনামগঞ্জ সদর হাসপাতাল, ডাঃ মোঃ নাসির উদ্দিন, সিভিল সার্জন, সিলেট, ডাঃ মোঃ মামুনুর রহমান, সিভিল সার্জন, মৌলভীবাজার, ডাঃ জসিম উদ্দিন, সিভিল সার্জন, সুনামগঞ্জ, ডাঃ রত্নদীপ বিশ্বাস, সিভিল সার্জন, হবিগঞ্জ, ডাঃ অনুেজনা দত্ত, ডেপুটি সিভিল সার্জন, সিলেট, নিয়াজুর রহমান, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ডাঃ আহিদুল ইসলাম, চিফ হেলথ অফিসার, সিলেট সিটি কর্পোরেশন, আবু জাফর, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, জাকিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী, এইচইডি এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। সভায় স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান স্বাস্থ্য ব্যবস্থাপনা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এর পরদিন ১৩ ডিসেম্বর, শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল এবং নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ খায়ের আহমদ চৌধুরী, অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী, অধ্যক্ষ, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, ডাঃ মোঃ নাসির উদ্দিন, সিভিল সার্জন, সিলেট, ডাঃ জন্মেজয় দত্ত, ডেপুটি সিভিল সার্জন, সিলেট, ডাঃ মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল এবং গণপূর্ত বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে হাসপাতালসমূহের অবকাঠামো, চিকিৎসা সেবা, জনবল ও ব্যবস্থাপনা বিষয়ে সার্বিক খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অতঃপর তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সিসিইউ, ক্যাথল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, মাইক্রোবায়োলজি বিভাগ ও লাইব্রেরি ঘুরে দেখেন। পাশাপাশি নবনির্মিত ও প্রস্তাবিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি নার্সিং ইনস্টিটিউটের একটি কর্মশালার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ খায়ের আহমদ চৌধুরী, খান মোঃ রেজা-উন-নবী, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী, ডাঃ মাহবুবুর রহমান, উপ-পরিচালক, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্তসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা এবং গণপূর্ত বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে তিনি বলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। এখানকার চিকিৎসাসেবা আরও আধুনিক ও মানসম্মত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সিসিইউ, ক্যাথল্যাবসহ বিভিন্ন বিভাগের অবকাঠামো ও সেবার মান আরও উন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের প্রস্তাবিত ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার আহবান জানান।