,

7 November 2025, 2:01 AM

রাসুল(সা:) এসেছিলেন সংস্কারক হিসেবে -বিভাগীয় কমিশনার

আপডেট টাইম : November 7, 2025 2:01 AM



শেয়ার করুন

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেছেন,ইসলাম অন্যায় সমর্থন করে না।যেখানে মুসলমান সেখানে অন্যায় থাকবে না।ইসলাম সৎ,ন্যায়পরায়ণ, ভালো নেতৃত্ব, যিনি সংস্কার করতে পারেন তাকেই নেতৃত্বের জায়গায় বসাতে চায়।তিনি বলেন,সমাজে দুই ধরনের নেতৃত্ব আছে।ভালো নেতৃত্ব ও মন্দ নেতৃত্ব। ভালো নেতৃত্বকে সহযোগিতা করে সমাজকে বাটফার নেতৃত্বের হাত থেকে বাঁচাতে হবে।তিনি বলেন, রাসুল (সা:) এসেছিলেন সংস্কারক হিসেবে। তিনি যদি সবকিছু মেনে নিতেন তাহলে সংস্কার হতো না।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত “ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট” বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিলেটের  জেলা প্রশাসক মো: সারোয়ার আলম এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল হায়াতুল ইসলাম আকঞ্জি,মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: আখতারুজ্জামান,সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড.নুরুল ইসলাম বাবুল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন চৌধুরী, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব,মাওলানা হোসাইন আহমদ,হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, ফুলকলির ডিজিএম জসীম উদ্দিন,ব্যবসায়ী আকিকুর রহমান, নিয়াজ মুহাম্মদ আজিজুল করিম,মাওলানা শাহ আলম প্রমুখ।সভায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর কার্যক্রম ও তহবিল সংগ্রহের ব্যাপারে বিশদ আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,আল্লাহর কাছে জবাবদিহীতার ভয়েই এটির উদ্যোগ নিয়েছি আমরা।এটি যেন কেয়ামতের ময়দানে (প্রশ্নের উত্তর দিতে) আমাদের নাজাতের উসিলা হয়ে যায়।জেলা প্রশাসক,জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাস্টের তহবিলে ২০লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

শেয়ার করুন