১ নভেম্বর ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
সিলেটের সাথে উন্নয়ন বৈষম্য দূর করতে আগামীকালের সিলেট নগরীতে অবস্থান কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা তা জানিয়েছেন।তিনি বলেন, সিলেটের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে গঠিত ‘সিলেট আন্দোলন’ যে কর্মসূচি গ্রহণ করেছে আমরা এর সাথে একাত্মতা ঘোষণা করছি।সিলেটবাসীর স্বার্থে এসকল কর্মসূচি সফল করতে তিনি নগরবাসীকে আহবান জানান। লুবানা বলেন,সিলেটের নারী ব্যবসায়ী ও উদ্যোক্তারা সবসময় জনগণের সাথে আছেন।