১২ সেপ্টেম্বর ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
সিলেটে বিজিবি কর্তৃক ০৩ কোটি ২৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
গত ১১ এবং ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এবং হরিপুর এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার এবং মিনাটিলা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াস, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি, ট্রাক, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত বালু ভর্তি ডাম্পার আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-৩,২৬,৭৭,৬৬৫/- (তিন কোটি ছাব্বিশ লক্ষ সাতাত্তর হাজার ছয়শত পঁয়ষট্টি) টাকা।এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।