বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২ আগস্ট ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ

রিকাবীবাজারে ফুটলো তরুণদের স্বপ্ন, খুললো PULP জুস কর্নার

আপডেট টাইম : আগস্ট ২, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট শহরের প্রাণকেন্দ্র রিকাবীবাজারের ব্যস্ততম এলাকায় তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা ও সতেজতার বার্তা নিয়ে যাত্রা শুরু করলো ‘PULP Juice & Snacks’। VIP রোডের ঠিক মোহনায়, Impulse Tower-এর পাশেই অবস্থিত এই আউটলেটটির শুভ উদ্বোধন হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব) এক হৃদয়গ্রাহী উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খোলা হয় এই জুস ও স্ন্যাকস কর্নারটি। উদ্বোধনী এই আয়োজনে সিলেটের বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও মোনাজাতের মাধ্যমে তরুণ প্রজন্মের এই নতুন পথচলার সূচনা হয়।

উদ্যোক্তারা জানান, ‘PULP’ শুধুমাত্র একটি খাবারের দোকান নয়, এটি একটি স্বাস্থ্যসচেতন চিন্তার বাস্তব রূপ। তাজা ও মৌসুমি ফল দিয়ে তৈরি স্বাস্থ্যকর জুস, নানান ধরনের মুখরোচক ও পরিষ্কার-পরিচ্ছন্ন স্ন্যাকস এবং সবার জন্য একটি আরামদায়ক পরিবেশ—এই সমস্ত কিছুর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই স্পটটি। তরুণ প্রজন্মের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে, যা একদিকে যেমন উদ্যোক্তা স্পৃহাকে উৎসাহিত করছে, অন্যদিকে সমাজে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সেক্রেটারি সাকিব আহমদ মিঠু, বেতারের সিলেট অফিসের সংবাদকর্মী এম রহমান ফারুক এবং উদ্যোক্তা আব্দুল আহাদ প্রমুখ।

তাই আর দেরি কেনো? সতেজতার স্বাদ নিতে, স্বাস্থ্যকর নাস্তার খোঁজে অথবা শুধুই ভালো সময় কাটাতে পরিবার, বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে ঘুরে আসুন ‘PULP Juice & Snacks’-এ। জুসে থাকুক সতেজতার পরশ, আর পরিবেশে থাকুক প্রশান্তির ছোঁয়া। ঠিকানা: Impulse Tower, রিকাবীবাজার, VIP Road, সিলেট । খোলার সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত।

শেয়ার করুন