,

28 May 2025, 7:38 PM

ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে থাকা ১৯৫ টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

আপডেট টাইম : May 28, 2025 7:38 PM



শেয়ার করুন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে থাকা রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার সংখ্যা ১৯৮টি। এগুলোর মধ্যে ইতিমধ্যে ১৯৫টির নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে আরও কিছু স্থাপনার নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে, তিনটি ক্রীড়া স্থাপনার নাম আপাতত অপরিবর্তিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম (পল্টন, ঢাকা), সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স (মিরপুর, ঢাকা) এবং ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম (পল্টন, ঢাকা)।

শেয়ার করুন