শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ মে ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ

দানবীর রাগীব আলীর সুস্থতা কামনায় অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল

আপডেট টাইম : মে ১৭, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট অনলাইন প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা এবং ক্লাবের অফিস দাতা ও জীবন সদস্য, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ এবং কার্যকরি পরিষদ সদস্য মো. আব্দুল হাছিব।

মোনাজাত পরিচালনা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ।

শেয়ার করুন