শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২ মে ২০২৫, ২:১৮ অপরাহ্ণ

বাহুবলে জয়পুর শ্রীমঙ্গল ধাম মন্দির পুননির্মাণ ও সংস্কারের উদ্যোগ

আপডেট টাইম : মে ২, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবলে শ্রী শ্রী জয়পুর শ্রীমঙ্গল ধাম মন্দির পুরনো অবকাঠামো সংস্কারের জন্য মন্দির কর্তৃপক্ষ সম্প্রতি মন্দিরটি ভেঙে ফেলেছে। তবে, এই সিদ্ধান্ত নিয়ে অভ্যন্তরীণ বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে মন্দির কমিটির জনৈক সদস্য আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে। মন্দির পুনর্নির্মাণ নিয়ে অভ্যন্তরীণ কোন্দল থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্দির কর্তৃপক্ষের পক্ষে সাধারণ সম্পাদক পরিতোষ বনি জানান, বহু বছর ধরে মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল, যা ভক্তদের নিরাপত্তা ও সুবিধার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, মন্দিরটি ভেঙে আধুনিক ও সুদৃশ্য স্থাপত্যে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে, তিনি অভিযোগ করেন যে কমিটিরই এক সদস্য ব্যক্তিগত শত্রুতার বশবর্তী হয়ে এবং মন্দির কমিটির সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই মামলা করেছেন।

এ বিষয়ে বাহুবল থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “মন্দিরটি সংস্কারের জন্যই কর্তৃপক্ষের তরফে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

স্থানীয় ভক্তরা মন্দির পুনর্নির্মাণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, ধর্মীয় স্থাপনার উন্নয়নের বিষয়টি রাজনৈতিক বা গোষ্ঠীগত কোন্দলের শিকার হওয়া উচিত নয়। এদিকে, মন্দিরের ভক্তরা দ্রুত নতুন মন্দিরে পূজা-অর্চনা করতে পারবেন বলে আগ্রহের সঙ্গে অপেক্ষায় রয়েছেন।

শেয়ার করুন