,

31 March 2025, 2:46 PM

পবিত্র ঈদুল ফিতরে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের আন্তরিক শুভেচ্ছা, সকলের সুখ-শান্তি কামনা

আপডেট টাইম : March 31, 2025 2:46 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঈদের আনন্দময় পরিবেশে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। উপাচার্য তার বাণীতে বলেন, “ঈদুল ফিতর সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মহান বার্তা বহন করে। এই পবিত্র দিনে আমাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহমর্মিতা আরও দৃঢ় হোক।”

তিনি আরও বলেন, “লিডিং ইউনিভার্সিটি পরিবারের সকল সদস্য এবং দেশবাসীর জন্য এই ঈদ আনন্দ ও আশীর্বাদ বয়ে আনুক। সকলের জীবন থেকে দুঃখ-কষ্ট দূর হয়ে যাক—এটাই আমার কামনা।”

উপাচার্য ঈদের ছুটিতে পরিবার ও স্বজনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর পাশাপাশি গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

 

শেয়ার করুন