,

28 March 2025, 9:23 PM

জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের পুরুস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পূর্ণ

আপডেট টাইম : March 28, 2025 9:23 PM



শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : শুক্রবার ২৮শে মার্চ দরবস্ত মা কমিউনিটি সেন্টারে দক্ষিণ এশিয়া মহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে সর্বস্তরের ছাত্রজনতাকে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন অলিম্পিয়াডের পুরুস্কার বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করে।

জৈন্তাপুর দক্ষিণ থানা সভাপতি মারুফের সভাপতিত্বে উত্তরের সভাপতি তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ।প্রধান বক্তা ছিলেন সিলেট উত্তরের জেলা সভাপতি মারুফ আহমদ রাজু। আরো বিশেষ অতিথি হিসাবে ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া,সেক্রেটারি রফিক আহমদ এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল আহাদ,মনতজিম আলী,ফখরুল ইসলাম, আব্দুর রহমান আল মিসবাহ,নজরুল ইসলাম, নাজমুল শিকদার,হুসেন আহমদ আব্দুল খালিক । মিডিয়া বিভাগের সভাপতি ইমাম উদ্দিন।ছাত্রশিবিরের দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি সিদ্দিকুর রহমান,হুসেন আহমদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ,সেক্রেটারি গোলাম সরওয়ার বেলাল,সাংবাদিক শুয়েব উদ্দিন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন রমজান মাস চরিত্র গঠনের মাস আর ছাত্রশিবির ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি কিভাবে উন্নত চরিত্রের অধিকারী করে দক্ষ সৎ সুনাগরিক হয়ে ক্যারিযার গঠন করে দেশ কে সেবা দিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে।

উল্লেখ্য যে ২৫শে মার্চ উপজেলা শিবিরের উদ্যোগে একটি কোরআন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুন