,

10 March 2025, 11:07 PM

খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার নতুন কমিটি নির্বাচিত

আপডেট টাইম : March 10, 2025 11:07 PM



শেয়ার করুন

জৈন্তাপুর, সিলেট: খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ ২০২৫, বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সদ্য বিদায়ী সভাপতি ও বর্তমান সিলেট জেলা কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ আজমল হকের পরিচালনায় এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী। বিশেষ অতিথি ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান। এছাড়াও যুব মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রিন্সিপাল মাওলানা হাসান আহমদ এবং সেক্রেটারি হিসেবে পুনরায় নির্বাচিত হন হাফিজ আজমল হক। এছাড়াও শূরা সদস্যদের পরামর্শক্রমে উপজেলা নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নজির আহমদ, মাওলানা জহির উদ্দিন, মাওলানা আরিফ রব্বানী, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আবুল হাসান, মাওলানা ওলিউর রহমান ও মাওলানা নাছির উদ্দিন আযাদ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিয আলী আহমদ, মাওলানা জয়নুদ্দীন মুহাম্মদ সুফিয়ান, মাওলানা মাসুক আহমদ মঞ্জুর ও প্রিন্সিপাল হারুনুর রশীদ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হাফিজ নুরুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক ডাক্তার আলীম উদ্দিন খাঁ, বায়তুল মাল সম্পাদক হাফিজ আজিজুর রহমান তালুকদার, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মোঃ মুখলিছুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, পাঠাগার সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ আব্দুল্লাহ মাসুক, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আলুমদ্দীন বিন আহমদসহ অন্যান্য দায়িত্বশীলরা নির্বাচিত হন।

অনুষ্ঠানে উপজেলা যুব মজলিসের সদস্য সচিব মাওলানা বিলাল আহমদ, শ্রমিক মজলিস সদস্য সচিব জুবায়ের, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটি আগামী দিনে খেলাফত মজলিসের কার্যক্রম আরও গতিশীল ও সফলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শেয়ার করুন